Corona Update

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৩! রাজ্যে বেড়েছে সংক্রমণ, পশ্চিম মেদিনীপুরে ৮ জন সংক্রমিত

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৭ ডিসেম্বর: দেশজুড়ে ক্রমশ বেড়ে চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি সংক্রমণের খোঁজ মিলেছে মহারাষ্ট্রে। সেখানে ইতিমধ্যেই ৩২ জন করোনার নতুন এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। সংক্রমণ বাড়ছে রাজস্থানেও। এখনও পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩। প্রায় প্রতিদিনই এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় একাধিক রাজ্যে জারি করা হচ্ছে করোনার নতুন বিধিনিষেধ। এদিকে, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশে নিম্নমুখী দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে, বেড়েছে মৃতের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৪৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৭ হাজার ৯৭৪। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৯১ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৩৪৩। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮৬ হাজার ৪১৫ জন। এদিকে, গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৮৬ জন। এখনও পর্যন্ত ১৩৫ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

দেশের করোনা বুলেটিন :

এদিকে, রাজ্যে ফের বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে,গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬৬০ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৫৫৪। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২১৬ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ১২৪। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ১২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৪৫ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৩ হাজার ৩৭৫। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৩২ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৯০ জন। গত একদিনে রাজ্যে কমেছে টেস্টের সংখ্যা। মোট ৩৭ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ৮ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago