Winter

Winter: ঝোড়ো ব্যাটিং শীতের! দশ ডিগ্রি ঠান্ডায় কাঁপছে মেদিনীপুর-ঝাড়গ্রাম, শীতলতম শুক্রবার গোটা বাংলায়

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৭ ডিসেম্বর: এ বছরে সময়মতো শীতের ইনিংস শুরু হলেও, বঙ্গোপসাগের ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেড়েছিল জলীয় বাষ্পের উপস্থিতি। যার জেরে বারবার ধাক্কা খেয়েছে শীতের ‘ব্যাটিং’। সেই প্রভাব কমতেই স্বমূর্তি ধারণ করেছে শীত! একেবারে চালিয়ে খেলছে, স্লগ ওভার ব্যাটিংয়ের মত। বুধবার থেকেই হাড় কাঁপুনি ঠান্ডায় জুবুথুবু জঙ্গলমহল সহ সারা বাংলা! মেদিনীপুর-পুরুলিয়া-ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছিল ১১-১২ ডিগ্রির আশেপাশে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালে তা ছুঁয়ে ফেলল দশ ডিগ্রি! শুক্রবার সকালে কলকাতা শহরেই সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি। এই সর্বোচ্চ তাপমাত্রা গোটা দক্ষিণবঙ্গেই প্রায় এক!

ঠান্ডায় জুবুথুবু মেদিনীপুর বাসী :

অন্যদিকে, কাঁপছে উত্তরবঙ্গও। পারদপতন অব্যাহত দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস, শীতের এমন ঝোড়ো ইনিংস চললে হয়তো অচিরেই তুষারপাত দেখা যেতে পারে সান্দাকফুতে। এদিকে, উত্তুরে হাওয়ার দাপটে হাড় কাঁপুনি শুরু সর্বত্র! আগামী কয়েকদিনে ঠান্ডা আরও বাড়বে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর-পশ্চিম ভারতে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই বাংলায় আরও জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে পূর্বাভাস। রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago