Corona Update

গত ২৪ ঘণ্টায় দেশে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, রাজ্যে আরও কমলো সংক্রমণ ও মৃত্যু

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৬ জুন: দেশে ক্রমশ চলা নিম্নমুখী সংক্রমণের পর কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণের হার। তবে, কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ২২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৬০ হাজার ৪৭১। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার কারণে দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪২ জনের। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২। গত একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৬২৮ জন। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১৯ লক্ষ ৩০ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। ইতিমধ্যেই দেশে ২৬ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার ১৪ জন টিকা নিয়েছেন।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে গত একদিনে অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৬৮ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৭৫ জনের। গত একদিনে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৮ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৭.৪৭%। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ২০ হাজার ৪৬ জন। গত একদিনে রাজ্যে ৫৫ হাজার ৬৪৫ জনের নমুনা যাচাই করা হয়েছে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago