Corona Update

Covid: ভয়াবহ হারে সারা দেশে বাড়ল সংক্রমণ এবং মৃত্যু! রাজ্যে দশ হাজার ছুঁই ছুঁই করোনা আক্রান্তের সংখ্যা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৪ জানুয়ারি: নতুন বছরের শুরুতেই ফের ঘনিয়ে এল মহামারীর স্মৃতি। প্রায় সপ্তাহখানেকের ঊর্ধ্বমুখী সংক্রমণে ইতিমধ্যেই দেশজুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে চল্লিশ হাজারের কাছাকাছি। শুধু তাই নয়, প্রতিদিন বিপুল ভাবে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ইতিমধ্যেই দেশ জুড়ে ১৮৯২ জন করোনার এই নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র গত ২৪ ঘন্টাতেই ১৯২ জন আক্রান্ত হয়েছেন এতে। এদিকে, করোনায় আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। পাশাপাশি, বলিউডেও ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। করিনা কাপুর খান, নোরা ফাতেহি, অর্জুন কাপুর, জন আব্রাহামের মতো একাধিক বলিউড তারকা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন করোনায়। বুধবার সকালে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৮ হাজার ৯৭ (মঙ্গলবার ছিল, ৩৭ হাজার ৩৭৯ জন) জন করোনা আক্রান্ত হয়েছেন! পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৩৪ (মঙ্গলবার ছিল, ১২৪ জন) জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৩৮৯ জন। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১৪ হাজার ৪ জন। এখনও পর্যন্ত দেশে ১৪৬ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

দেশের করোনা বুলেটিন :

এদিকে, রাজ্যেও রীতিমতো রেকর্ড গড়ল করোনার সংক্রমণের হার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, মঙ্গলবার রাজ্যে ৯ হাজার ৭৩ জন (আগের দিন ছিল ৬০৭৮) করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ১৩৯১ জন। গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ১৬ জন (আগের দিন ছিল ১৩)। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮১০ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৬৪ হাজার ৩০১। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৬৮ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭.২৮ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৭৫ জন। গত একদিনে মোট ৪৭ হাজার ৮৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago