Corona Update

বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা! তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় খুলছে কোয়ারেন্টিন সেন্টার এবং সেফ হোম

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৩ অক্টোবর: ক্রমশ জটিল হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি! প্রায় প্রতিদিনই বঙ্গে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। উৎসবের মরশুমে নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রমাদ গুনছেন সকলেই। বিশেষত, রাজধানী কলকাতার সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক হতে চলেছে! পরিস্থিতি সামাল দিতে তাই আগামী সোমবার থেকে কলকাতা শহরে খুলতে চলেছে একটি কোয়ারেন্টাইন সেন্টার এবং ২ টি সেফ হোম। এর মধ্যে একটি সেফ হোম থাকবে শিশুদের এবং মায়েদের জন্য। পাশাপাশি, আপদকালীন অবস্থায় বাতিল করা হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ছুটিও।

রাজ্যের করোনা বুলেটিন :

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪৬ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৮৩৩। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২৪২ জন। গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১২ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ১৪। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৩ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮৪ হাজার ৪৯২। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৯২ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৭৭ জন। গত একদিনে মোট ৪০ হাজার ৩০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago