Corona Update

দেশের করোনা গ্রাফে বড়সড় স্বস্তি! রাজ্য ও জেলাতেও কমেছে আক্রান্তের সংখ্যা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২ আগস্ট: দেশের করোনা গ্রাফে এবার বড়সড় স্বস্তি! বেশ কয়েকদিন ধরে একটানা দৈনিক আক্রান্তের সংখ্যা চল্লিশ হাজারের ঘরে থাকলেও গত একদিনে সেই সংখ্যা অনেকটাই কমেছে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ৩০ হাজার ৫৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৪০ হাজার ১৩৪। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪২২ জন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৮৮৭ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৯৫৮। এখনও পর্যন্ত দেশে ৪৭ কোটি ৮৫ লক্ষ ৪৪ হাজার ১১৪ জন টিকা পেয়েছেন।

দেশের করোনা বুলেটিন :

পাশাপাশি, রাজ্যেও কমেছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৫ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৭০১। গত একদিনে করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৯ হাজার ২৯৫। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৩৪ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮০৩ জন। গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১৭ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago