Corona Update

৮৮ দিন পর করোনা আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন! দেশে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের ঘরে, রাজ্যে ২ হাজার প্রায়

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২১ জুন: দেশে ধারাবাহিকভাবে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। প্রায় প্রতিদিনই নিম্নমুখী সংক্রমণের নতুন নতুন “রেকর্ড” তৈরি হচ্ছে দেশে। সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৩ হাজার ২৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৮৮ দিন পর দেশে করোনা আক্রান্তের সংখ্যার বিচারে এই সংখ্যাই এখন সর্বনিম্ন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের। আপাতত অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২ হাজার ৮৮৭ জন। গত একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১৯০ জন। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১৪ লক্ষ ১১ হাজার ৪৪৬ টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন ২৮ কোটি ৩৬ হাজার ৮৯৮ জন।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির। প্রতিদিনই কমছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৪ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। পাশাপাশি, গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১২৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৮১,৭০৭। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭. ২৮ শতাংশ। গত একদিনে ৫২ হাজার ৯৯৭ জনের নমুনা যাচাই হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago