Corona Update

৮১ দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজারেরও কম, রাজ্যে কমছে মৃতের সংখ্যা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২০ জুন: দেশের করোনা পরিসংখ্যানে এবার নিম্নমুখী সংক্রমণের নতুন “রেকর্ড” তৈরি হল। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৮ হাজার ৪১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। একটানা ৮১ দিন পর দৈনিক সংক্রমণের নিরিখে এই সংখ্যাটাই সর্বনিম্ন। পাশাপাশি, গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৮৭ হাজার ৬১৯ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১8 লক্ষ ১১ হাজার ৪৪৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন ২৭ কোটি ৬৬ লক্ষ ৯৩ হাজার ৫৭২ জন।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির। দৈনিক সংক্রমণের পাশাপাশি রাজ্যে কমেছে মৃত্যু সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৬ জন। যার জেরে রাজ্যের দৈনিক সংক্রমণ আড়াই হাজারের নিচে নামলো। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ১০৯ জন। পাশাপাশি, একদিনে ৫৩ হাজার ১১৭ জনের নমুনা যাচাই করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago