Corona Update

দেশে ফের বাড়লো দৈনিক সংক্রমণ, রাজ্যে সুস্থতার হার ৯৭.৭১ শতাংশ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৮ জুলাই: দেশে ফের বাড়লো দৈনিক সংক্রমণের হার। একটা সময়ে দৈনিক আক্রান্তের সংখ্যা চল্লিশ হাজারের নিচে নেমে এলেও ফের তা টপকে গেলো চল্লিশ হাজারের গন্ডী। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৮৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৮১৭ জন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ২৯১ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪ জন। এখনও পর্যন্ত দেশে ৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার ৫৪৯ জন টিকা পেয়েছেন।

দেশের করোনা বুলেটিন :

পাশাপাশি, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮ হাজার ২২৩। পাশাপাশি, গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৬ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৭১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৫৫ জন। গত ২৪ ঘন্টায় ৪৭ হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago