দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৫ জুন: দেশের করোনাচিত্রে এবার বড়সড় স্বস্তি মিললো। ৭৫ দিন পর দেশে দৈনিক সংক্রমণ সবচেয়ে নিম্নমুখী। পাশাপাশি, কমেছে মৃত্যু সংখ্যাও। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬০ হাজার ৪৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১০ হাজার কম। পাশাপাশি, গত একদিনে মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। সোমবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৯২১। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৭ হাজার ৫২৫ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৯ লক্ষ ১৩ হাজার ৩৭৮। ইতিমধ্যেই দেশের ২৫ কোটি ৯০ লক্ষ ৪৪ হাজার ৭২ জনকে টিকা দেওয়া হয়েছে।
এদিকে, রাজ্যে গত একদিনে অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫১৯ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৭৮ জনের। গত একদিনে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭১ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৭.৫৫%। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১৮ হাজার ৯২১ জন। গত একদিনে রাজ্যে ৫৪ হাজার ২২৮ জনের নমুনা যাচাই করা হয়েছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…