Corona Update

সামান্য বাড়লেও দেশের দৈনিক সংক্রমণ ১ লাখের নীচেই, ৩৪ দিন পর রাজ্যে দৈনিক মৃত্যু একশোর কম

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৯ জুন: দেশজুড়ে চলা ক্রমশ নিম্নমুখী সংক্রমণের পর ফের কিছুটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। পাশাপাশি, বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯২ হাজার ৫৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৬ হাজার বেশি। গত একদিনে মৃত্যু হয়েছে ২ হাজার ২১৯ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ১২৩। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর মোট সংখ্যা ১২ লক্ষ ৩১ হাজার ৪১৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ৬৯ জন ICMR-এর রিপোর্ট অনুযায়ী, গত একদিনে ১৯ লক্ষ ৮৫ হাজার ৯৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি, ইতিমধ্যেই দেশে টিকা পেয়েছেন ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জন।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে ক্রমশ কমছে দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৯৮ জনের। যার জেরে ৩৪ দিন পর রাজ্যে দৈনিক মৃত্যু একশোরও নিচে নেমে এসেছে। গত একদিনে সুস্থ হয়েছেন ১২ হাজার ২৯০ জন। বর্তমানে সুস্থতার হার ৯৭.৪৭ শতাংশ। আপাতত রাজ্যে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১৯ হাজার ৯২৫ জন। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬০ হাজার ১৭৬ জনের।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago