Corona Update

স্বস্তি! “কোভিশিল্ড নিলে ভয় নেই ডেল্টা সংক্রমণের”, জানালো ICMR, দেশে ৪০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৫ জুলাই: স্বস্তির খবর শোনালো আইসিএমআর (ICMR- Indian Council of Medical Research)। সম্প্রতি জানানো হয়েছে, “কোভিশিল্ডের (Covishield) দুটি ডোজ নিলে করোনার নতুন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে।” এক্ষেত্রে, আইসিএমআর যে সমীক্ষা করেছিলো তাতে দেখা গেছে কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়া প্রায় ৮৪ (৮৩.৯) শতাংশ মানুষের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি হয়েছে। ১৬ শতাংশের শরীরে তৈরি হয়নি। এক্ষেত্রে অবশ্য বিশেষজ্ঞদের অভিমত, ৬৫ উর্ধ্বদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার হার কম। তাই, ১৬ শতাংশের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি না হওয়াটা স্বাভাবিক! এদিকে, আইসিএমআর এর বিজ্ঞানীরা এও জানিয়েছেন, “কোভিডের তৃতীয় ঢেউ আসবে কিনা নিশ্চিত বলা যাচ্ছেনা। তিনটে সম্ভাবনা আছে। প্রথম- আগস্ট মাসেই দেশ থেকে করোনা বিদায় নেবে। দ্বিতীয়- তৃতীয় ঢেউ আসতে পারে, কিন্তু তা বড়সড়ো প্রভাব বিস্তার করতে পারবেনা, যদি আগস্টের মধ্যে দেশের অধিকাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়। তৃতীয়- তৃতীয় ঢেউ আসবে এবং তা আগের থেকে অনেক বেশি সংক্রামক হবে।”

দেশের করোনা চিত্র :

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় দেশের কোভিড গ্রাফে বড়সড় পতন! দৈনিক সংক্রমণের পাশাপাশি স্বস্তি বাড়িয়ে অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ হাজার ৭৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৪৩ হাজার ৭১ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার ২২৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৭২৩ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৯৫৫। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৩৫২ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৭১ জন। এখনও পর্যন্ত দেশে ৩৫ কোটি ২৮ লক্ষ ৯২ হাজার ৪৬ জন টিকা পেয়েছেন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago