Corona Update

গত চব্বিশ ঘণ্টায় ফের বাড়লো দৈনিক সংক্রমণ! দেশে, রাজ্যে ও জেলায় সর্বত্র বেড়েছে আক্রান্তের সংখ্যা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১১ আগস্ট: দেশের করোনা পরিসংখ্যানে দৈনিক সংক্রমণের ওঠানামা ক্রমশ স্পষ্ট হচ্ছে। গতকালই স্বস্তি বাড়িয়ে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছিলো ২৯ হাজারের নীচে। কিন্তু, বুধবার ফের লাফিয়ে বেড়েছে সংক্রমণের হার। তবে আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ৩৮ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ২৮ হাজার ২০৪। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৯৭ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৩৭৩। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১। ১৪০ দিন পর এই সংখ্যাটাই এখন সর্বনিম্ন। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১৭ লক্ষ ৭৭ হাজার ৯৬২টি নমুনা পরীক্ষা হয়েছে।

দেশের করোনা রিপোর্ট :

এদিকে, গত একদিনে রাজ্যেও বেড়েছে সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৫৫৭। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৯৯। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭২৪ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২১৫ জন। গত ২৪ ঘন্টায় ৪০ হাজার ৪৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২৬ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago