Containment Zone

Paschim Medinipur: মাস্ক না পরায় জেলাজুড়ে ৪৫৬ জনের বিরুদ্ধে পদক্ষেপ! মেদিনীপুর ও খড়্গপুরে ১২ টি কনটেনমেন্ট জোন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর:তৃতীয় ঢেউ রুখতে ৩ জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। ফের শুরু হয়েছে পুলিশি ধরপাকড়ও। গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে গত চব্বিশ ঘণ্টায় অর্থাৎ শুধুমাত্র ৩ জানুয়ারি মোট ৪৫৬ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিকদের এই তথ্য প্রদান করেছেন। মেদিনীপুর থেকে বেলদা, খড়্গপুর থেকে শালবনী, ঘাটাল থেকে গোয়ালতোড় সর্বত্র বিনা মাস্কের লোকজনকে জামিন যোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। এদিন, জেলা পুলিশ সুপার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে এও আবেদন জানিয়েছেন, জেলাবাসীকে কোভিড বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের আবেদন জানানোর জন্য।

মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) :

অন্যদিকে, জেলাশাসক ডঃ রশ্মি কমলের জারি করা নির্দেশিকা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরে ১২ টি মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) তৈরি করা হচ্ছে আগামী ৬ জানুয়ারি থেকে। মেদিনীপুর শহরের ৭ টি ও খড়্গপুর শহর ও গ্রামীণের ৫ টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। এই সব এলাকায় আগামী ৬ জানুয়ারি থেকে আগামী ১২ জানুয়ারি অবধি মাইক্রো কনটেনমেন্ট বিধি বলবৎ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সবকিছুর উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রয়োজনে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খাওয়ার দাওয়ার ও ওষুধপত্র প্রভৃতি সবকিছুই সরবরাহ করা হবে। মেদিনীপুর শহরের রাঙামাটি (আইটিআই ও প্যারামেডিকেল সংলগ্ন), তাঁতিগেড়িয়া (টাউন কলোনি, বিড়লা মাঠ ও রেল লাইন সংলগ্ন), সেখপুরা (সেখপুরা মাঠ, স্টেশন রোড, ফ্লাই ওভার ও চার্চ স্কুল সংলগ্ন), নজরগঞ্জ (নজরগঞ্জ মোড়, আমতলা ঘাট, মন্ডল মাঠ, সসমাজবাড়ি সংলগ্ন), বড়তলা ( বড়তলা মোড়, নিমতলা, হর্ষণদীঘি ও অলিগঞ্জের রাস্তা সংলগ্ন), ধর্মা (সেন্টার লজ, আনন্দনগর, ধর্মা মোড়, লালদীঘি সংলগ্ন) এবং বড়বাজার (বড়বাজার, নতুনবাজার, মানিকপুর ও ছোটো বাজার সংলগ্ন)- এলাকাগুলিকে কনটেনমেন্ট করা হয়েছে। খড়্গপুর টাউন থানার টেক মার্কেট (আইআইটি সংলগ্ন টেক মার্কেট ও ডিভিসি পাওয়ার অফিস সংলগ্ন রবীন্দ্রপল্লী) এবং রাজোগ্রামের (মন্দিরতলা ও বাবু স্টোর সংলগ্ন) এর কিছু এলাকা এবং খড়্গপুর গ্রামীণ থানার নিউ সেটেলমেন্ট, হিজলী কো অপারেটিভ এবং শরৎপল্লী সংলগ্ন কিছু এলাকা মাইক্রো কনটেনমেন্ট করা হয়েছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago