Communication

Birendra Setu: বীরেন্দ্র সেতুর উপর দিয়ে ২৫ টন পর্যন্ত মালবাহী গাড়ি চলাচলে ছাড়পত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: ৮ টন থেকে বাড়িয়ে বীরেন্দ্র সেতুর উপর দিয়ে মালবাহী গাড়ি চলাচলের সর্বোচ্চ সীমা ২৫ টন করা হল। লোড টেস্টিং এর রিপোর্ট আসার পরই ভারী গাড়ি চলাচলের নিয়ম শিথিল করা হয় শুক্রবার (৮ সেপ্টেম্বর) থেকে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জেলা প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, সর্বোচ্চ ২৫ টন ওজনের মালবাহী গাড়ি চলাচল করতে পারবে মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে ৬০ নং জাতীয় সড়কের উপর অবস্থিত দেশপ্রাণ বীরেন্দ্র সেতুর উপর দিয়ে।

২৫ টন পর্যন্ত ভারী যানবাহন চলাচলে ছাড়পত্র:

উল্লেখ্য যে, প্রায় অর্ধ-শতাব্দী প্রাচীন (১৯৭২ সালে উদ্বোধন হয়েছিল) এই সেতুর সংস্কার কাজ সম্প্রতি শেষ হওয়ার পর টানা চার দিন ধরে চলেছিল লোড টেস্টিং। জাতীয় সড়ক কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা তখনই জানিয়েছিলেন, সেতুর স্বাস্থ্য খুব একটা খারাপ নয়। সেতুর ওপর ভারী গাড়ি চলাচল বা মালবাহী গাড়ি চলাচলের নিয়ম কিছুটা শিথিল করা হতে পারে, তখনই অনুমান করা হয়েছিল। অবশেষে মালবাহী গাড়ির ওজন ৮ টন থেকে বাড়িয়ে ২৫ টন করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, সেতুর উপর দিয়ে সর্বোচ্চ ৩০ কিলোমিটার বেগে গাড়ি চালাতে হবে। সেতুতে দুটি গাড়ির মধ্যে দূরত্ব কমপক্ষে ২০ মিটার রাখতে হবে। ওভারলোডিং হলে পদক্ষেপ করা হবে প্রশাসনের তরফে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago