Midnapore

Midnapore:মেদিনীপুরে লোক আদালতের বিচারকের আসনে তৃতীয় লিঙ্গের প্রমিত, বার্তা সমাজকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: ভারতীয় সংবিধান আগেই ট্রান্সজেন্ডারদের স্বীকৃতি দিয়ে সমাজে তাঁদের ‘তৃতীয় লিঙ্গ’ (Third Gender) হিসেবে স্থান দিয়েছে। তা সত্ত্বেও সচেতনতার অভাবে এখনও সমাজে ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষদের বৈষম্যের শিকার হতে হয়। তাই, সাধারন মানুষকে বার্তা দিতেই এবার মেদিনীপুর লোক আদালতে এক ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের ব্যক্তিত্ব-কে বিচারক মনোনীত করে নিষ্পত্তি করা হল বহু মামলা। জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে শনিবার জেলা জুড়ে আয়োজন করা হয়েছিল লোক আদালতের। মেদিনীপুর সহ জেলার পাঁচটি আদালতে মোট ১৮-টি বেঞ্চের মাধ্যমে প্রায় সাড়ে ১১ হাজার মামলা নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজিত হয় এদিনের লোক আদালত।

প্রমিত দত্ত:

মেদিনীপুর শহরে একটি বেঞ্চে বিচারক হিসেবে ছিলেন বছর ৩০’র প্রমিত দত্ত। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক দিব্যেন্দু নাথ জানান, “একটি বেঞ্চে প্রমিত দত্ত বিচারক হিসেবে ছিলেন। শুধুমাত্র সমাজে এই বার্তা দেওয়ার জন্য যে একজন তৃতীয় লিঙ্গের মানুষেরও সমান অধিকার রয়েছে সর্বক্ষেত্রে।” প্রসঙ্গত, লোক আদালতের প্রতিটি বেঞ্চে একজন বিচারক, একজন আইনজীবী এবং একজন সমাজকর্মী থাকেন। সমাজকর্মী হিসেবেই একটি বেঞ্চের বিচারক হিসেবে প্রমিত-কে মনোনীত করা হয়েছিল। প্রমিত বলেন, “ট্রান্সজেন্ডার মানেই অধিকাংশ মানুষ মনে করেন, যাঁরা বাসে, ট্রেনে তালি বাজিয়ে থাকেন। তাঁরা ট্রান্সজেন্ডার হলেও, হিজড়া বা বৃহন্নলা কমিউনিটির মধ্যে পড়েন। এর বাইরেও তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন, যাঁরা স্ত্রীলিঙ্গ থেকে পুং লিঙ্গে কিংবা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে ট্রান্সপ্ল্যান্ট হয়েছেন। মানুষের মধ্যে ধারণা রয়েছে যে, তৃতীয় লিঙ্গের মানুষেরা একদমই আলাদা। তা ভুল ধারণা এবং তা বদলানো দরকার। আমরা ট্রান্সজেন্ডার হলেও আর পাঁচটা মানুষের মতোই।” সমাজের উদ্দেশ্যে এই বার্তা দিতে সাহায্য করায়, লোক আদালত কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন অমিত।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago