Blood Donation

Paschim Medinipur: রক্তদানের মাধ্যমে নিজের ৪৪-তম জন্মদিন পালন করলেন পশ্চিম মেদিনীপুরের SDO

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: রক্তদানের মাধ্যমে ৪৪-তম জন্মদিন পালন! আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মহকুমাশাসক (SDO) সুমন বিশ্বাস। ব্লাড ব্যাংকে কেক কেটে, মিষ্টিমুখ করিয়ে রক্ত দিলেন ঘাটালের মহকুমাশাসক। প্রসঙ্গত, ঘাটালের মহকুমাশাসক হিসেবে এই তিন বছরের কার্যকালে প্রতি বছরই তিনি তাঁর জন্মদিনটি পালন করেন ঘাটালের ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করে। এর আগে যে এলাকায় তিনি দায়িত্বে ছিলেন সেখানেও এভাবেই তিনি দিনটি পালন করতেন বলে জানা যায়।

ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস:

উল্লেখ্য, একদিকে যেমন প্রশাসক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন, অপরদিকে রক্তদান আন্দোলনের কর্মী হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন থেকে শ্রাদ্ধবাসর, কীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠানেই তিনি মহকুমাবাসীকে রক্তদানে উদ্বুদ্ধ করে থাকেন। বলাই বাহুল্য, স্বয়ং প্রশাসক যখন রক্তদান আন্দোলনের কর্মী হন, স্বাভাবিকভাবেই রক্ত আন্দোলনের প্রসারতা আরো ব্যাপকতর হয়!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago