Blood Donation

রক্তদানের পুণ্যে প্রথম বর্ষপূর্তি ‘শালবীথি’র প্রমীলা বাহিনীর, সহযোগিতায় মেদিনীপুর মেডিক্যালের ব্লাড ব্যাংক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: রক্তদান আন্দোলন ক্রমেই যেন রক্তদান উৎসবে পরিণত হচ্ছে! আর, এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বিপ্লব ও সংগ্রামের শহর মেদিনীপুরের সমাজকর্মীরা। মেদিনীপুরের প্রমীলা বাহিনীর নিজস্ব স্বেচ্ছাসেবী সংগঠন “শালবীথি”ও তাদের প্রথম প্রতিষ্ঠা বর্ষে “রক্তদান উৎসব” এর আয়োজন করে দিনটি উদযাপন করলো। মোট ২২ জন রক্তদাতার মধ্যে ৪ জন সংগঠনের সদস্যরা। রক্ত সংগ্রহ করলেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকের স্বাস্থ্যকর্মীরা।

রক্তদানের পুণ্যে প্রথম বর্ষপূর্তি ‘শালবীথি’র প্রমীলা বাহিনীর, সহযোগিতায় মেদিনীপুর মেডিক্যালের ব্লাড ব্যাংক :

“শালবীথি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন” এর সদস্যারা তাঁদের সংস্থার প্রথম বর্ষপূর্তিতে, মঙ্গলবার মেদিনীপুর শহরের রবীন্দ্রনিলয়ে আয়োজন করেছিলেন একটি রক্তদান শিবিরের। রবীন্দ্রমূর্তিতে মাল‍্যদান করে অনুষ্ঠানের শুভ সুচনা করেছিলেন, জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (১) ডাঃ সিদ্বার্থ দত্ত। পাশাপাশি, এদিন চারা গাছে জল সিঞ্চন করে শিবিরের প্রথম রক্তদাতা শালবীথির সদস‍্যা অপর্ণা দাস ,কুসুমিতা চন্দ্র সহ উপস্থিত বিশিষ্ট জনেরা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন, মেদিনীপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর, সম্পাদক জয়ন্ত মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার, আলি আকবর খান, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সমাজকর্মী চন্দন রায় প্রমুখ। শালবীথির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ঝুমঝুমি চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদিকা রীতা বেরা।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago