Banking

Bank: জরুরি কাজ আগেই সারুন! নভেম্বর মাসে মাত্র ১৩ দিন সব রাজ্যেই ব্যাঙ্ক খোলা, দেখে নিন তালিকা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১ নভেম্বর: নভেম্বর মাস মানেই উৎসবের মরশুম! যেকারণে প্রতিটি কর্মক্ষেত্রেই ছুটির আবহ তৈরি হয়। তার ব্যতিক্রম নয় ব্যাঙ্কিং পরিষেবাও। চলতি মাসে দীপাবলী, ভাইফোঁটা, ছটপুজো, গুরু নানক জয়ন্তীর মতো একাধিক উৎসব থাকার কারণে মোট ১৭ দিন ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে। মাত্র ১৩ দিন সব রাজ্যেই ব্যাঙ্ক খোলা! এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) একটি ছুটির তালিকাও প্রকাশ করেছে।

প্রতীকী ছবি (নিজস্ব) :

যদিও, বিভিন্ন রাজ্য মিলিয়ে এই ১৭ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। সমগ্র দেশের পাশাপাশি এ রাজ্যেও অবশ্য বেশ কয়েকদিন বন্ধ থাকবে এই Banking পরিষেবা। দেখে নিন ছুটির Bnak এর ছুটির তালিকা।
১ নভেম্বর : কন্নড় রাজ্যৎসব /কুট; (কর্ণাটক, মণিপুর)
৩ নভেম্বর : ভূত/ নরক চতুর্দশী (কর্ণাটক)
৪ নভেম্বর : কালীপুজো / দীপাবলি (বেশিরভাগ রাজ্য)
৫ নভেম্বর : দিওয়ালি (বেশিরভাগ রাজ্য)
৬ নভেম্বর : ভাইফোঁটা (বেশ কিছু রাজ্য)
৭ নভেম্বর : রবিবার
১০ ও ১১ নভেম্বর : ছটপুজো (বিহার, ঝাড়খণ্ড)
১২ নভেম্বর : ওয়ানগালা উৎসব (মেঘালয়)
১৩ নভেম্বর : মাসের দ্বিতীয় শনিবার
১৪ নভেম্বর : রবিবার
১৯ নভেম্বর : গুরু নানক জয়ন্তী /কার্তিক পূর্ণিমা (বেশিরভাগ রাজ্য)
২১ নভেম্বর: রবিবার
২২ নভেম্বর : কনকদাস জয়ন্তী (কর্ণাটক)
২৩ নভেম্বর : সেং কুটস্নেম (মেঘালয়)
২৭ নভেম্বর : মাসের চতুর্থ শনিবার
২৮ নভেম্বর : রবিবার।

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago