Bandh

Bharat Bandh: বনধে সচল মেদিনীপুর! বন্ধ বেসরকারি বাস, রাজপথে ধর্মঘটীরা; খোলা স্কুল-কলেজ-অফিস-বাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ:মূল্যবৃদ্ধি, বেসরকারিকরণ সহ কেন্দ্রীয় সরকারের কৃষক ও শ্রমিক নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে, দু’দিনের (২৮ ও ২৯ মার্চ) ভারত বনধ (Bharat Bandh) ডেকেছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন গুলির যৌথ ফোরাম ইউনাইটেড ফ্রন্ট অফ সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন। দু’দিনের এই সাধারণ ধর্মঘট বা বনধ-কে সমর্থন জানিয়েছে বিভিন্ন কৃষক সংগঠন থেকে শুরু করে বাম দলগুলি। রাজ্যে এই বনধের বিরোধিতায় নেমেছে পশ্চিমবঙ্গ সরকার। বনধের বিরোধিতা করে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে নবান্নের তরফে। এই পরিস্থিতিতে সোমবার বনধের প্রথম দিন সকাল থেকেই বন্ধ সমস্ত বেসরকারি বাস। তবে, চালু আছে বেসরকারি অন্যান্য পরিবহন এবং সরকারি বাস। এদিকে, রাজ্য সরকারের নির্দেশিকা পালন করতে, অফিস-আদালত-স্কুল-কলেজে যাওয়ার জন্য চাকুরীজীবিদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা গেল! খোলা আছে, সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত- প্রভৃতি। উপস্থিতির হারও ভালোই। তবে, রাস্তাঘাট, দোকান-বাজারে ভিড় অন্যান্য দিনের তুলনায় কম! যদিও, বেশিরভাগ দোকানপাট খোলা রয়েছে। তবে, ভাঙচুর বা অশান্তির ভয়েই হয়তো কিছু শপিং মল বন্ধ রাখা হয়েছে জেলাশহর মেদিনীপুরে। অন্যদিকে, জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক, শহরের রাজপথ থেকে গুরুত্বপূর্ণ রাস্তাগুলির দখল নিয়েছে ধর্মঘটীরা।

বনধে বন্ধ শপিং মল, খোলা অন্যান্য দোকানপাট, বাজার (মেদিনীপুর, নিজস্ব চিত্র) :

বনধ সফল করতে বামেরা :

সোমবার সকাল থেকে বনধের সমর্থনে পথে নামে বামেরা। বেশ কিছু জায়গায় পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয়। বাস ভাংচুরের খবরও এসেছে বিভিন্ন জায়গা থেকে । অন্যদিকে, আটকেরও খবর পাওয়া গিয়েছে। অশান্তি রুখতে তৎপর পুলিশ প্রশাসন। মেদিনীপুর শহরে সোমবারের বনধে বিশেষ কিছু প্রভাব পড়েনি! তবে, শুনশান সেন্ট্রাল বাস স্ট্যান্ড। প্রায় পাঁচ শতাধিক বাসের একটিও চলেনি এদিন! বিভিন্ন সংগঠনের তরফে জানানো হয়েছে, বাসে ভাঙচুর বা আক্রমণ হলে মালিকদেরই ক্ষতিগ্রস্ত হতে হবে। কারণ, ধর্মঘটের দিন বাসের কোন ক্ষতি হলে, ইন্সুরেন্স কোম্পানী গুলি টাকা দেয় না। তাই, রাস্তায় বাস নামানোর ঝুঁকি নেননি বেসরকারি বাস মালিকরা। তবে, চলছে অটো, টোটো, ট্যাক্সি প্রভৃতি। চলছে সরকারি বাসও। অন্যদিকে, সকাল থেকে বিভিন্ন জাতীয় সড়কে পতাকা হাতে অবরোধ করতে দেখা যায় ধর্মঘটীদের। আটকে দেওয়া হয় বিভিন্ন ট্রাক বা বড়গাড়িগুলি। যদিও, পুলিশ প্রশাসনের তৎপরতায় বড় কোনো অশান্তির খবর পাওয়া যায়নি এখনও।‌ সবমিলিয়ে, বনধে মোটামুটি ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, জেলা শহর মেদিনীপুর মোটামুটি ভাবে সচল আছে বলাই যায়।

চলছে সরকারি বাস (ছবি- দেবস্মিত মাইতি) :

খোলা শিক্ষা প্রতিষ্ঠান (ছবি- সুমন জানা):

রাস্তায় ধর্মঘটীরা :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago