Arrested

Kharagpur: স্করপিও নিয়ে ডাকাতি করতে বেরোনো ভিন রাজ্যের দুই কুখ্যাত দুষ্কৃতী সহ ছয় ডাকাত খড়্গপুরে পুলিশের জালে, উদ্ধার আগ্নেয়াস্ত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করল খড়্গপুর টাউন থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সমেত ছয় কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানা গেছে। এর মধ্যে, ২ জন ভিন রাজ্যের দুষ্কৃতী এবং বাকি ৪ জন রেলশহর খড়্গপুরের কুখ্যাত দুষ্কৃতী। সোমবার রাতে তাদের ডাকাতির ছক বানচাল করে খড়্গপুর টাউন থানার পুলিশ। আটক করা হয়েছে একটি স্করপিও। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি বন্দুক, গুলি ও নানা অস্ত্রশস্ত্র। মঙ্গলবার এই দুষ্কৃতীদের আদালতে তোলা হয়।

উদ্ধার আগ্নেয়াস্ত্র :

জানা গেছে, সোমবার গভীর রাতে নিমপুরা এলাকায় একটি স্করপিও নিয়ে ৬ জন দাঁড়িয়েছিল। সেই সময় পুলিশের সন্দেহ হলে, তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেতে শুরু করে। ঈশ্বর রাও নামে রেল শহরের কুখ্যাত দুষ্কৃতী-কে দেখেই সন্দেহ হয় পুলিশের। ঈশ্বরের সঙ্গে আরও পাঁচজন ছিল সেখানে। এরা হল যথাক্রমে- কার্তিক নন্দী, কে.শিবা, বিশাল কুমার, অভিষেক রাও, পবন কুমার। এর মধ্যে, কার্তিক নন্দী এবং কে. শিবা যথাক্রমে ঝাড়খণ্ড ও অন্ধ্র প্রদেশের বাসিন্দা। বাকিরা যথাক্রমে রেল শহরেরই মথুরাকাটি (২ জন), গান্ধী নগর ও ওল্ড সেটেলমেন্ট এলাকার বাসিন্দা। আটক করার পর পুলিশ তাদের তল্লাশি শুরু করে। তাদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও গুলি ছাড়াও নানা অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল ওই স্করপিও নিয়ে। এর আগেও তারা এই স্করপিও নিয়ে একাধিক দুষ্কৃতী মূলক কাণ্ডকারখানা ঘটিয়েছে বলে পুলিশের অনুমান। পুলিশ ৬ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে এবং বন্দুক সহ স্করপিও-টি আটক করেছে। তাদের নামে এর আগেও একাধিক অপরাধমূলক অভিযোগ আছে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়েছিল। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago