Arrested

বড়সড় সাফল্য কোতোয়ালী থানার! অস্ত্র সহ ১২ জন ডাকাত মেদিনীপুর শহর এলাকা থেকে গ্রেফতার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: নিঃসন্দেহে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালী থানার। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ১২ জন ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, নাইট কারফিউ অভিযান চলাকালীন (রাত্রি ১১ টার পর থেকে ভোর ৫ টা), গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালী পুলিশ এদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একাধিক অস্ত্রশস্ত্র আটক করা হয়েছে বলে জানা গেছে।

ডাকাত গ্রেফতার :

ডাকাত গ্রেফতার :

ডাকাত গ্রেফতার :

জানা গেছে, বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালায়। আর সেই অভিযানে আসে বড়সড় সাফল্য! বৃহস্পতিবার গভীর‌ রাতে কোতোয়ালী থানার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে অভিযান চলাকালীন, গোপন সূত্রে খবর পেয়ে মেদিনীপুর শহর লাগোয়া হোসনাবাদ থেকে এই ডাকাতদলকে গ্রেফতার করা হয়। এর মধ্যে কিছু জন পুলিশ দেখেই দৌড় লাগায় বলে জানা গেছে। বাকি ১২ জনকে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে গ্রেফতার করে। যাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা তারা। জেরা করলে জানা যায়, তারা মূলত ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল, শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে। এদের কাছ থেকে উদ্ধার হয় ভোজালি, ছুরি, একটি বন্দুক, দুটি কার্তুজ এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র। পুলিশ তাদের গ্রেফতার করে, শুক্রবার আদালতে তুললে ১৪ দিনের জেল হেফাজত হয় বলে জানা গেছে।

ডাকাত গ্রেফতার :

ডাকাত গ্রেফতার :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago