Arrested

Arrested: রাস্তার মাঝে দড়ি বিছিয়ে অভিনব কায়দায় ছিনতাই পশ্চিম মেদিনীপুরে! ২৪ ঘন্টার মধ্যে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ জুন: পশ্চিম মেদিনীপুরের অবসরপ্রাপ্ত শিক্ষকের সাইকেলে ঝোলানো ব্যাগ থেকে প্রায় দু’লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার ধৃতদের ঘাটাল আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার (৮ জুন) সকাল সাড়ে দশটা-এগারোটা নাগাদ দাসপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার মাজি স্থানীয় গোপীগঞ্জ স্টেট ব্যাংক থেকে টাকা তুলে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার মাঝে তাঁর সাইকেল একটি দড়ি জড়িয়ে যায়। বৃদ্ধ যখন সাইকেল থেকে দড়ি খুলতে ব্যস্ত ছিলেন, সেই সময়ে বাইকে চেপে ৩ জন ব্যক্তি তাঁর কাছে আসেন এবং সাইকেল থেকে দড়িটি ছাড়িয়ে দেওয়ার অছিলায়, সাইকেলে রাখা ব্যাগ থেকে টাকা নিয়ে চম্পট দেয়।

গ্রেফতার দুষ্কৃতীরা:

এরপরই, দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধ। অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামে দাসপুর থানার পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এরপর, বৃহস্পতিবার রাতে খড়্গপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। দুই দুষ্কৃতী হল- শেখ রাজু এবং অরুণ মজুমদার। দু’জনই খড়গপুরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে টাকাও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ এবং শুক্রবার তাদের ঘাটাল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে আদালত ৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। এদিকে, মাত্র ২৪ ঘন্টার কিছু বেশি সময়ের মধ্যেই এই ছিনতাইয়ের কিনারা করা এবং অবসরপ্রাপ্ত বৃদ্ধের টাকা ফিরিয়ে দেওয়ার কৃতিত্বে বাহবা কুড়োচ্ছে দাসপুর থানার পুলিশ।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago