Arrested

Partha Chatterjee Arrested: টানা ২৬ ঘন্টা জেরার পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়! আজই তোলা হবে আদালতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৩ জুলাই: অবশেষে টানা ২৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার করল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সকাল ৯.৫০ মিনিট নাগাদ নাকতলার বাড়ি থেকে বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। আটক করা হয়েছে তাঁর ‘বিশেষ বন্ধু’ অর্পিতা মুখোপাধ্যায়-কেও। দু’জনকেই বিধাননগরের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। পার্থবাবুর গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী অনিন্দ্য রাউত। তিনি জানিয়েছেন, আজ-ই পার্থ চট্টোপাধ্যায়-কে আদালতে তোলা হবে।

টানা ২৬ ঘন্টা জেরার পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, আটক অর্পিতা মুখোপাধ্যায় :

প্রসঙ্গত উল্লেখ্য, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা এবং ৬০ লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার হয়েছে। এদিকে, শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে পার্থ চট্টোপাধ্যায়-কে তাঁর নাকতলার বাড়িতেই লাগাতার জেরা করছিলেন ইডি আধিকারিকরা। এর মধ্যেই, শুক্রবার সন্ধ্যায় অর্পিতা’র বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা ও গয়না উদ্ধার হয়। সদুত্তর দিতে পারেননি অর্পিতা বা পার্থ কেউই। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়ে দেন, এই টাকার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই! এরপর, শনিবার সকালেই পার্থ চট্টোপাধ্যায়-কে গ্রেফতারির তোড়জোড় শুরু করেন ইডি আধিকারিকরা। তাঁর বাড়িতে আনা হয় ২ জন সাক্ষীকে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরনের যাবতীয় মূল্যবান সামগ্রী খুলে তাঁর পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছিলেন না মন্ত্রীমশাই। এমনকী গ্রেফতারির নথিতেও সই করতে অস্বীকার করছিলেন তিনি! শেষপর্যন্ত গোয়েন্দাদের চাপে সই করতে বাধ্য হন তিনি। বেলা ঠিক ১০-টায় পার্থবাবুকে বাড়ি থেকে বের করে ৬-টি গাড়ির কনভয়ে করে সিজিও কমপ্লেক্সের দিকে রওনা দেন গোয়েন্দারা।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago