Arrested

জঙ্গলমহলের ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ! ৫ জনকে গ্রেপ্তার করলো বাঁকুড়া থানার পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বাঁকুড়া, ১৯ জুলাই: শিশু পাচারের মতো মারাত্মক অভিযোগ উঠলো জঙ্গলমহল বাঁকুড়ার নামকরা ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে! গ্রেপ্তার বাঁকুড়ার একটি সিবিএসই (CBSE) বোর্ডের স্কুলের অধ্যক্ষ (প্রিন্সিপাল) কমল কুমার রাজোরিয়া-সহ ৫ জন। অধ্যক্ষ ছাড়াও ধৃতদের তালিকায় আরও একজন শিক্ষক বা শিক্ষাকর্মী আছেন বলে জানা গেছে। বাঁকুড়া-১ নম্বর ব্লকের কালপাথর এলাকার এই বিদ্যালয়ে দায়িত্বে থাকা ওই প্রিন্সিপালের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ সামনে আসায় ক্ষোভে ফুটছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার অভিযুক্তদের তোলা হচ্ছে আদালতে।

শিশু পাচারের অভিযোগ‌ বাঁকুড়ায় (প্রতীকী ছবি) :

স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সন্দেহ বাউরি বলেন, “স্কুলের পাশেই আমাদের দলীয় কার্যালয়। রবিবার আমাদের কর্মীরা দেখেন চার শিশুকে জোর করে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি মারুতি ভ্যানে তোলা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল কে কে রাজোরিয়া। তাঁর কাজকর্ম সন্দেহ জনক মনে হওয়ায় দলীয় কর্মীরা ছুটে যান। তখনই প্রিন্সিপাল পালিয়ে যান। তাতে বেড়ে যায় সন্দেহ। ওই শিশুদের উদ্ধার করা হয়। গাড়ি থেকে কয়েকজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। প্রিন্সিপালকেও গ্রেপ্তারের দাবি ওঠে। চাপে পড়ে পুলিশ ওই প্রিন্সিপাল-সহ পাঁচ জনকে আটক করে। রাতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।” অভিযুক্ত প্রিন্সিপাল কে কে রাজোরিয়া রাজস্থানের বাসিন্দা। বিগত চার বছর ধরে তিনি বাঁকুড়ার এই বিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিনয় বর্মা জানিয়েছেন, দুই শিশুকন্যাকে বেআইনিভাবে নিজের কাছে রেখে দেওয়া-সহ একাধিক বেআইনি কাজকর্মে জড়িত তিনি। এবিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেও কোনও সদুত্তর মেলেনি! তাই গ্রেপ্তার করা হয়েছে। সোমবার অভিযুক্তদের তোলা হচ্ছে আদালতে।

গ্রেফতার ৫ জন (প্রতীকী ছবি) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago