দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: “পুলিশ দিবস” এর রাতেই এলো বড়সড় সাফল্য! পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল অধ্যুষিত শালবনী ব্লকের সিজুয়া (রঞ্জার জঙ্গল) থেকে আগ্নেয়াস্ত্র সমেত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল শালবনী থানার অধীন পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম গফুর মাল (৪৩)। বাড়ি সিজুয়া-মধুপুরের কাছাকাছি ভুলা গ্রামে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
উল্লেখ্য যে, বুধবার (১ সেপ্টেম্বর) রাত্রি এগারোটা নাগাদ পিড়াকাটা পুলিশ পোস্টে গোপন সূত্র মারফত খবর আসে, সিজুয়ার জঙ্গল লাগোয়া এলাকায় এক দুষ্কৃতী ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছে। তৎক্ষণাৎ পিড়াকাটা থেকে বাহিনী গিয়ে ওই দুষ্কৃতী’কে ঘিরে ফেলে! তাকে আটক করে পিড়াকাটা ফাঁড়িতে নিয়ে আসা হয় এবং গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি ওয়ান সাটার রিভলবার এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস এবং পিড়াকাটার ইনচার্জ আনন্দ মণ্ডলের নেতৃত্বে ওই দুষ্কৃতীর বাড়িতেও তল্লাশি চালানো হয় গভীর রাতে। আর কোনও অস্ত্র পাওয়া যায়নি বলে জানা গেছে পুলিশ সূত্রে। তবে, পুলিশ সরেজমিনে তদন্ত শুরু করেছে। আজ আদালতে ১৪ দিনের রিমান্ডের জন্য আবেদন করবে পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…