দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের পর এবার মেদিনীপুর বিদ্যাসাগর কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সরানো হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বৃহস্পতিবার তলবি সভায় ১৪ জন বোর্ড অফ ডিরেক্টরই শুভেন্দু অধিকারীকে অপসারিত করার পক্ষে সহমত পোষন করেন।
উল্লেখ্য, গত ৬ ই সেপ্টেম্বর বোর্ড অফ ডিরেক্টরের ৬ জন সদস্য ব্যাংকের সচিবের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। শুভেন্দু অধিকারীকে মিটিংয়ে ডাকা হলেও তিনি আসেননি। বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরানো হয়। আপাতত ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার ঘোষ ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন। তাদের বক্তব্য, দীর্ঘ একবছর শুভেন্দু অধিকারী ব্যাংকে আসছিলেন না। ব্যাংক পরিচালনার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারী-কে সরানোর জন্য সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা সহ দলের বিধায়ক ও নেতাকর্মীরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…