Administration

CM in Midnapore: মেদিনীপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, জেলায় ৮২৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস! চন্দন সাহা ও কণিকা মান্ডি নতুন দুই কর্মাধ্যক্ষ হচ্ছেন, ‘কৃষকরত্ন’ ৫ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে:ঠিক সাড়ে বারোটা নাগাদ জেলা শহর মেদিনীপুরের কলেজ কলেজিয়েট ময়দানে নামল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। সেখান থেকে গাড়িতে করে পৌঁছলেন মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে। মঙ্গলবার ১২ টা ৩৫ এ প্রশাসনিক রিভিউ মিটিং শুরু হল তাঁর নেতৃত্বে। ৪৮০ কোটি ৪৩ লক্ষ টাকার ১২৩ টি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। ৩৪৫ কোটি টাকার ৬৬ টি প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। মোট ৮২৫ কোটি টাকার‌ প্রকল্প ও শিলান্যাস করেন তিনি। অন্যদিকে, জেলার ৫ জন কৃষকের হাতে তুলে দেওয়া হল, ‘কৃষকরত্ন’। এই ৫ জন কৃষক হলেন যথাক্রমে- হারাধন বেরা ও বীরেন্দ্রনাথ দেবসিংহ (মেদিনীপুর সদর), তাপস ঘোড়াই (পিংলা), সুনীল জানা (ডেবরা) এবং অমিয় কুমার মাইতি (দাসপুর)।

মেদিনীপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী :

এছাড়াও, এদিন তিনি মূলস্রোতে ফেরা পশ্চিম মেদিনীপুর জেলার ৫ জন মাওবাদী এবং পুরুলিয়া ও বাঁকুড়া’র ২ জন প্রাক্তন মাওবাদীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। এঁরা হলেন- রঞ্জিত মাহাত, শেখ রাজেশ, হাবিবা বেগম, সুমিতা শূর, শম্ভু হেমব্রম, শিবানী সিং, সুশান্ত সিং প্রমুখ। সবমিলিয়ে এদিন মোট ৬৪ জন প্রাক্তন মাওবাদীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানা গেছে। অপরদিকে, গড়বেতায় গাছ কাটা ইস্যুতে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা-কে প্রশ্ন করেন তিনি। এনিয়ে, জেলা পুলিশ সুপার-কে পুনরায় তিনি সঠিকভাবে তদন্ত করার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন, অবিলম্বে চন্দন সাহা ও কণিকা মান্ডিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে নিযুক্ত করার নির্দেশ দেন জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি-কে। তাঁরা বিজেপি-তে যাওয়া রমাপ্রসাদ গিরি ও অমূল্য মাইতি’র স্থলাভিসিক্ত হতে চলেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের উদ্বোধন করছেন :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago