দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: ফের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের এক যুবকের! দুর্ঘটনাটি ঘটেছে, খড়্গপুর লোকাল থানার অন্তর্গত দুর্ঘটনাপ্রবণ এলাকা সতকুইতে ৬০ নং জাতীয় সড়কের উপর। শনিবার সন্ধ্যায় বাইক আরোহী শ্যামল দত্ত নামে বছর ৩৫ এর যুবকের মৃত্যু হয় বেপরোয়া ট্রাকের ধাক্কায়! ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খড়্গপুর লোকাল থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। জাতীয় সড়কের উপর তৈরি হওয়া সাময়িক যানজটও মুক্ত করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া একটি ট্রাক শ্যামল দত্ত (ঠিকানা এখনও জানা যায়নি) নামে ওই যুবকের রয়েল এনফিল্ড বাইকের পেছনে ধাক্কা মারলে, যুবক রাস্তার উপরেই পড়ে যান। তার মাথার উপর দিয়ে চলে যায় ওই বেপরোয়া ট্রাকটি! ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনাস্থলে খড়্গপুর লোকাল থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে, খড়্গপুর মহকুমা হাসপাতাল পাঠিয়ে দেয়। পথ দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয় ব্যস্ততম এই জাতীয় সড়কের উপর। পুলিশ পৌঁছে যানজট মুক্ত করে এলাকা। প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তার অনেক সাইডে থেকেও বেপরোয়া ট্রাকের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হল! যদিও যুবকের মাথায় হেলমেট ছিলনা বলেই জানা গেছে। পুলিশ ঘাতক ট্রাকটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…