Accident

Puri-Kolkata Bus Accident: পুরী-কলকাতা যাত্রীবাহী বাস পড়ে গেল উড়ালপুলের নীচে! মৃত্যু অন্তত ৫ জনের; আহত প্রায় ৫০ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৬ এপ্রিল: ভয়াবহ দুর্ঘটনার কবলে পুরী থেকে কলকাতাগামী একটি যাত্রী বোঝাই বাস! শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ৫ জন। আহত হয়েছেন কমবেশি ৫০ যাত্রী। জানা গিয়েছে, সোমবার রাত্রি সাড়ে ৯টা নাগাদ ওড়িশা-র জাজপুরের কাছে (পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে প্রায় ২০০ কিমি দূরে) বারাবাটি এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের ওপরে একটি উড়ালপুল থেকে নিচে পড়ে যায় বাসটি! আর তাতেই ঘটে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা। আহতদের মধ্যে বেশ কিছুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় মেডিক্যাল কলেজে। রাত্রি ১২টার পরও চলছে উদ্ধার কাজ।

চলছে উদ্ধারকাজ:

দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। খবর পেয়েই পুলিশ এবং দমকল বারবাটি সেতুর কাছে পৌঁছে যায়। শুরু হয় উদ্ধারের কাজ। আহতদের ১০টি অ্যাম্বুল্যান্সে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের পাঠানো হয়েছে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন করে ওড়িশা-র মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “জাজপুর জেলার বারবাতি এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এছাড়াও, সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” নিহতদের পরিবারকে ওড়িশা সরকারের তরফে ৩ লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব রাজ্য সরকারের বলে জানানো হয়েছে।

ধরমশালা থানার আইসি তপন কুমার নায়েক জানিয়েছেন, “দুর্ঘটনায় এক মহিলা সহ ৫ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৪০ জনের কাছাকাছি যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জনকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।” দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনও চলছে বলে রাত্রি ১১টা নাগাদ জানিয়েছেন আইসি তপন কুমার নায়েক। পুলিশের প্রাথমিক অনুমান, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে, ঘটনার সরজমিনে তদন্ত শুরু করা হয়েছে। এদিকে, আহত ও নিহতদের তালিকায় পশ্চিম মেদিনীপুর জেলার কোন যাত্রী আছেন কিনা, তা জেলা প্রশাসনের তরফে খোঁজ নেওয়া হচ্ছে বলে গভীর রাতে প্রশাসনের একটি সূত্রে জানা গেছে।

দুর্ঘটনাস্থল:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago