মেদিনীপুর মেডিক্যালে:
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: সিগন্যালে দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যানে সজোরে ধাক্কা ডাম্পারের! পিকাপ ভ্যান উল্টে গুরুতর জখম ২৪ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাত্রি আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গী এলাকায় জাতীয় সড়কের উপর। দ্রুত খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনা ঘিরে এদিন রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গিয়েছে, ওই পিকাপ ভ্যানে পুরুষ ও মহিলা সহ ২৪ জন শ্রমিক ছিলেন। তাঁরা ঝাড়গ্রামের খালশিউলি এলাকা থেকে কাজ করে ফিরছিলেন। সকলেরই বাড়ি পিংলা থানার জামনা এলাকায়। বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই দ্রুত খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ উদ্ধারকাজ শুরু করে। আহত সকলকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত পিকাপ ভ্যান এবং ঘাতক ডাম্পারটিকে আটক করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ডাম্পারের চালক বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপ ভ্যানে সজোরে ধাক্কা মারে। এদিন রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক শ্রমিক বলেন, ‘আমরা কাজ করে বাড়ি ফিরছিলাম। চৌরঙ্গীতে সিগন্যালে লাল বাতি জ্বলায় আমাদের পিকাপ ভ্যানটি একটি ডাম্পারের পিছনে দাঁড়িয়েছিল। হঠাৎই পিছন থেকে একটি দ্রুতগতির ডাম্পার এসে সজোরে ধাক্কা মারে আমাদের পিকাপ ভ্যানে। সঙ্গেসঙ্গেই উল্টে যায় পিকাপ ভ্যান।’
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ সেপ্টেম্বর: হঠাৎই বদলি করা হল খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৯ সেপ্টেম্বর: পুরভোটের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…