Accident

ট্রাকের ধাক্কায় বাইকে আগুন! শালবনীতে মারাত্মক দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুরের যুবককে ভর্তি করা হল মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ অক্টোবর: ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম বাইক চালক! পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত গোদাপিয়াশাল এলাকায়, ৬০ নং জাতীয় সড়কে রবিবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন বাইক আরোহী। দাউদাউ করে আগুন ধরে যায় তাঁর বাইকটিতে। কোনও ক্রমে ওই যুবককে বাইকের কাছ থেকে সরিয়ে নিয়ে আসেন স্থানীয়রা। বাইকটি ভস্মীভূত হয়ে যায় নিমেষের মধ্যে। শরীরের নিম্নাঙ্গে মারাত্মক চোট পান ওই যুবক! তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে শালবনী থানার পুলিশ।

নিমেষের মধ্যে ভস্মীভূত হয়ে যায় বাইকটি :

স্থানীয় সূত্রে জানা গেছে, মেদিনীপুর গ্রামীণ এলাকার চাঁদভূইয়াশোলের রাজেশ রানা নামে বছর ৩০ এর যুবক রবিবার দুপুরে কাজ সেরে নিজের বাইকে করে শালবনী থেকে মেদিনীপুরের দিকে আসছিলেন। ৬০ নং জাতীয় সড়কের উপর, শালবনীগামী একটি ট্রাক গোদাপিয়াশালের কাছে ওই যুবককে ধাক্কা মারে! ট্রাকের ধাক্কায় জাতীয় সড়কের ধারে ছিটকে পড়েন ওই যুবক এবং তাঁর মোটর বাইকে আগুন লেগে যায়! বাইকটি সম্পূর্ন আগুনে ভস্মীভূত হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষেরা ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শালবনী থানার পুলিশ। ঘাতক লরিটি যদিও পলাতক, তবে তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস।

আহত যুবক রাজেশ রানা :

***আপডেট : অত্যন্ত বেদনাদায়ক খবর যে, যুবক রাজেশ রানা’র মৃত্যু হয়েছে! মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে তাঁকে ওড়িশা’র কটকে স্থানান্তরিত করার পথে, রবিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় অ্যাম্বুল্যান্সের মধ্যেই। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago