দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: মর্মান্তিক পথ দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হলো এক প্রৌঢ়ের! রবিবার সকালে, ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে, দাসপুর থানার গৌরা সিংপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত প্রৌঢ় লক্ষীকান্ত মনি-র বাড়ি পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার টালটিয়া গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জ্বালানি কাঠের ব্যবসা করতেন ষাটোর্ধ্ব ওই ব্যক্তি।
এদিন সকালে গৌরা সিংপাড়ার কাছে ঘাটালগামী একটি পিকআক ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা মারে সাইকেল আরোহী লক্ষীকান্ত বাবুকে। স্থানীয় বাসিন্দারা আহত লক্ষীকান্ত বাবুকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, সাহাচক গ্রাম পঞ্চায়েতের সয়লাগ্রামের কাছাকাছি এলাকাতে চালক সহ গাড়িটিকে পুলিশ আটক করেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…