দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১ জনের, গুরুতর আহত ২ জন। হেলমেট ছিলনা কারুর মাথাতেই! মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বাড়জীবন ব্রিজ সংলগ্ন এলাকায় সবং-তেমাথানি রাজ্য সড়কের উপর। সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইকের পেছনে বসে থাকা এক প্রৌঢ়ার। তাঁর নাম সুভদ্রা মুড়া (৭০)। আহত দুই বাইক চালকের নাম যথাক্রমে ভক্তি ভূষণ মুড়া (৫০) এবং শেখ মুস্তাক (২৫)। তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামভদ্রপুর এলাকার বাসিন্দা ভক্তি ভূষণ মুড়া তাঁর বৃদ্ধা মা’কে বাইকে চাপিয়ে সবং থেকে তেমাথানির দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে তীব্র গতিতে বাইক ছুটিয়ে আসছিল শেখ মুস্তাক নামে এক যুবক। বাড়জীবন ব্রিজ সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষে দু’টি বাইকই ছিটকে পড়ে! ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধা সুভদ্রা মুড়া’র। তাঁর ছেলে ভক্তি ভূষণ মুড়া এবং অপর বাইক চালক মুস্তাক গুরুতর আহত হয়। দু’জনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। সবং থানার পক্ষ থেকে বৃদ্ধা’র ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। অনিয়ন্ত্রিত বাইক চালানোর কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…