দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: নিয়ন্ত্রণহীন পিকাপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক সাইকেল আরোহীর! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পাথরকুমকুমি এলাকায়। মৃত ব্যক্তির নাম- শ্রীকান্ত সিং (পল্টন)। বয়স আনুমানিক ৭০। তাঁর বাড়ি পাথরকুমকুমিতেই। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালে সেখানেই চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন!
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় একটি ভাদুতলা গামী দ্রুতবেগের পিকাপ ভ্যান শ্রীকান্ত সিং নামে ওই প্রৌঢ়’কে ধাক্কা মারে! সাইকেল নিয়ে মাঝরাস্তায় ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পিড়াকাটা পুলিশ পোস্টে খবর দেন। পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন! ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…