Weather Update

আজ সারাদিন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে “কমলা” সতর্কতা! পূর্ব মেদিনীপুর-বাঁকুড়া-পুরুলিয়ায় “হলুদ”

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: অত্যন্ত দু্ঃশ্চিন্তার খবর দিল আবহাওয়া দপ্তর! কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অন্তর্গত আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বুধবার দুপুর নাগাদ যে “বিশেষ বুলেটিন” প্রকাশ করা হয়েছে, তাতে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় আগামী কয়েকঘন্টায় বৃষ্টি আরও বৃদ্ধি পাওয়ায় পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধুমাত্র এই দু’টি জেলাতে আজ (১৫ সেপ্টেম্বর) সারাদিন কমলা (Orange Alert) সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপটি এখন উত্তর-মধ্যপ্রদেশে অবস্থান করছে। আগামীকাল তা আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ক্রমশ শক্তি হারাবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি :

দুঃশ্চিন্তায় মেদিনীপুর বাসী :

এদিকে, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায় আজ “হলুদ” (Yellow Alert) সতর্কতা জারি করা হয়েছে। এই সব এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতির উন্নতি বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শহর থেকে গ্রাম রাস্তার উপর দিয়ে বইছে জল :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago