Categories: Uncategorized

Facebook Love: ফেসবুকে আলাপ! পুরানো সম্পর্ক ভুলে প্রেমিককে ‘দেহ-মন’ দিয়েছিলেন মেদিনীপুরের তরুণী, প্রতারিত হয়ে পুলিশের দ্বারস্থ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি:”তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান–গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়…!” প্রেমের কোনো গভীর মুহূর্তে হয়তো বিবাহবিচ্ছিন্না তরুণী ঠিক এমনটাই বলেছিলেন তাঁর প্রেমিককে! তখনও হয়তো জানতেন না ‘চরম’ প্রতারিত হতে চলছেন। শেষমেশ প্রেমিকের কাছে ‘প্রতারিত’ হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানা এলাকার তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এনেছেন নারায়ণগড় থানার এক যুবকের বিরুদ্ধে। গত ১৮ জানুয়ারি’র অভিযোগের ভিত্তিতে নারায়ণগড় থানার পুলিশ শনিবার ওই যুবককে গ্রেফতার করেছেন। পুলিশের আবেদনের ভিত্তিতে ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক।

প্রতীকী ও সংগৃহীত ছবি:

ঘটনাক্রমে জানা যায়, বছর ৩০-এর বিবাহবিচ্ছিন্না মেদিনীপুর সদর ব্লকের এক তরুণীর সঙ্গে নারায়ণগড় থানা এলাকার এক যুবকের ফেসবুকে পরিচয় হয় বেশ কয়েকমাস আগে। চলতে থাকে প্রেম। সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়! ওই তরুণীর করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ডিসেম্বর (২০২২) মাসের প্রথম সপ্তাহে তাঁরা শারীরিকভাবেও মিলিত হন। যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই তিনি ‘ঘনিষ্ঠ’ হয়েছিলেন! এমনটাই অভিযোগপত্রে উল্লেখ করেছেন তরুণী। তবে, ডিসেম্বর মাসে ওই ঘটনার পর থেকেই যুবক তাঁকে এড়িয়ে যেতে থাকে বলে অভিযোগ। শেষমেশ গত ১৮ জানুয়ারি, তরুণী নারায়ণগড় থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই যুবককে, নারায়ণগড় ব্লকের ১৫ নম্বর কুশবসান গ্রাম পঞ্চায়েতের রাজপুর এলাকা থেকে শনিবার গ্রেফতার করে। খড়্গপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশের আবেদন মেনে যুবকের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। জানা গেছে, তদন্তের স্বার্থে পুলিশ যুবককে ৩ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

যুবককে গ্রেফতার করেছে নারায়ণগড় থানার পুলিশ (নিজস্ব ছবি):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago