Railway

Railway News: নাশকতা ঠেকাতে রেল পুলিশের অভিযান! প্রজাতন্ত্র দিবসের আগে খড়্গপুর ডিভিশনের জঙ্গল অধ্যুষিত স্টেশনগুলিতে বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ দিয়ে তল্লাশি

স্বর্ণদীপ বাগ, ঝাড়গ্রাম, ২২ জানুয়ারি: একসময় ছিল প্রবল মাও অধ্যুষিত এলাকা। বিশেষ দিনগুলিতে এখনও তাই নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেনা রেল পুলিশ। সেজন্যই, আগামীকাল অর্থাৎ ২৩ জানুয়ারি (নেতাজী সুভাষচন্দ্র বসু’র ১২৭ তম জন্মজয়ন্তী) এবং ২৬ জানুয়ারি (৭৪ তম প্রজাতন্ত্র দিবস)’র আগে খড়্গপুর-টাটা লাইনের জঙ্গল অধ্যুষিত স্টেশনগুলিতে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হলো রেল পুলিশের পক্ষ থেকে। খড়্গপুর ডিভিশনের ঝাড়গ্রাম রেল পুলিশের পক্ষ থেকে খেমাশুলি থেকে গিধনি পর্যন্ত প্রতিটি রেল স্টেশনেই চালানো হল অভিযান। স্নিফার ডগ ও বম্ব স্কোয়াডের আধিকারিকদের সাহায্য নিয়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ঝাড়গ্রাম রেল পুলিশের এক আধিকারিক।

ঝাড়গ্রাম সহ জঙ্গল অধ্যুষিত বিভিন্ন স্টেশনে তল্লাশি:

উল্লেখ্য যে, খড়গপুরের পর থেকে টাটা পর্যন্ত গোটা এলাকাটাই একসময় ছিল প্রবলভাবে মাওবাদী অধ্যুষিত। একাধিক নাশকতার ঘটনাও ঘটছে এই সমস্ত এলাকায়। সেই দিকে নজর রেখেই খড়্গপুরের পর থেকে সমস্ত স্টেশনে স্পেশাল ড্রাইভ শুরু করেছে রেল পুলিশ। সাথে ছিল বম্ব স্কোয়াডের টিম ও স্নিফার ডগ। স্টেশন চত্ত্বর, প্ল্যাটফর্ম, রেললাইন সব জায়গাতেই স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়েছে। প্ল্যাটফর্মে আসা যাত্রীদের ব্যাগপত্রও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। সবমিলিয়ে যেকোনো ধরণের নাশকতা রুখতে বদ্ধপরিকর রেল পুলিশ। এদিন, খড়্গপুর ডিভিশনের ঝাড়গ্রাম RPF ও GRP’র তরফে যৌথভাবে এদিন অভিযান চালানো হয় বলে জানা গেছে। আগামী ২-৩ দিনও স্টেশন গুলিতে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago