Tragic Death

Accident: মর্মান্তিক! পুলিশকর্মী বাবা ও মেয়ে মেদিনীপুরে ফিরছিলেন নিজেদের গাড়িতে করে, বুড়িশোলের জঙ্গলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মেয়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন:শুক্রবার ভরদুপুরে পশ্চিম মেদিনীপুরে ঘটে গেলো এক মর্মান্তিক দুর্ঘটনা! পুলিশকর্মী বাবা ও মেয়ে নিজেদের অল্টো গাড়িতে করে জেলা শহর মেদিনীপুরে ফিরছিলেন। শালবনীর বুড়িশোলের জঙ্গলে (ভাদুতলা সংলগ্ন) নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি ধাক্কা মারে রাস্তার ধারে একটি শাল গাছে। গাড়ি চালাচ্ছিলেন জেলা পুলিশের এএসআই পদে কর্মরত শুভেন্দু শেখর মন্ডল নিজেই। পাশেই বসেছিলেন মেয়ে সুস্মিতা। ঘটনায় বামদিকে বসে থাকা সুস্মিতা গুরুতর আহত হন। তাঁদের দু’জনকেই দ্রুত উদ্ধার করে শালবনী থানার অধীন পিড়াকাটা ফাঁড়ির পুলিশকর্মীরা পাঠিয়ে দেন মাত্র ১০ কিলোমিটার দূরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু, চিকিৎসকরা বছর ২৩-এর সুস্মিতাকে মৃত বলে ঘোষণা করেন! চিকিৎসাধীন আছেন শুভেন্দু বাবু। ঘটনায় জেলার পুলিশ মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মর্মান্তিক দুর্ঘটনা :

জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এএসআই (আর্ম) পদে কর্মরত ছিলেন বছর ৫১’র শুভেন্দু শেখর মন্ডল। পরিবার নিয়ে পুলিশ লাইনের কোয়ার্টারেই থাকতেন বলে জানা গেছে। এদিন, পিড়াকাটার দিক থেকে সেখানেই ফিরছিলেন বলে জানা গেছে। দুপুর ১২ টা নাগাদ বুড়িশোলের জঙ্গলরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি শাল গাছে ধাক্কা মারে তাঁদের অল্টো চারচাকা গাড়িটি। পুলিশ দ্রুত তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালে, চিকিৎসকরা সুস্মিতাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, শুভেন্দু বাবুর হয়তো সামান্য চোখ লেগে গিয়েছিল বা তন্দ্রার ভাব এসে গিয়েছিল! আর, তাতেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় শোকস্তব্ধ জেলার পুলিশ মহল। শোকের ছায়া নেমে এসেছে জেলা জুড়েই।

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল সুস্মিতা’র (উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago