Sports

Javelin Throw: পশ্চিম মেদিনীপুর জেলা অ্যাথলেটিক মিটের জ্যাভলিন থ্রো-তে ‘রেকর্ড’ গড়লো ভাদুতলা স্কুলের ‘গর্ব’ মেঘনাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ:’ডিস্ট্রিক্ট ওপেন অ্যানুয়াল অ্যাথলেটিক মিট- ২০২৪’ (District Open Annual Athletic Meet 2024)-র অনূর্ধ্ব ২০ জ্যাভলিন থ্রো (Javelin Throw) বিভাগে প্রথম স্থান অর্জন করার সাথে সাথেই, ‘রেকর্ড’ (Record) গড়লো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র মেঘনাদ পূর্তি। শনিবার দুপুরে মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা অ্যাথলেটিক মিটের ‘অনূর্ধ্ব ২০’ (U-20) জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় মেঘনাদ ৫৫.৮৬ মিটার থ্রো করে। যা এখনও পর্যন্ত জেলা পর্যায়ে সর্বোচ্চ তথা ‘রেকর্ড’ বলে জানিয়েছেন মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার (District Sports AssoAssociation, Midnapore) কর্তারা। এদিন, বিকেল ৪টা নাগাদ মেঘনাদের প্রশিক্ষক ড. স্বদেশ রঞ্জন পান জানিয়েছেন, মেঘনাদ গত বছর অনূর্ধ্ব ১৮ বিভাগে রাজ্য পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছিল। শনিবার জেলা পর্যায়ে এখনও পর্যন্ত রেকর্ড, ৫৫.৮৬ মিটার থ্রো করেছে মেঘনাদ।

মেঘনাদ পূর্তি:

বিজ্ঞাপন (Advertisement):

শুধু তাই নয়, জ্যাভলিন থ্রো ছাড়াও মেঘনাদ এদিন অনূর্ধ্ব ২০ ডিসকাস থ্রো-তেও প্রথম স্থান অধিকার করেছে। মেঘনাদের পরবর্তী লক্ষ্য এই দু’টি বিভাগেই রাজ্য পর্যায়ে সাফল্য অর্জন করা। ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী বলেন, “মেঘনাদ পূর্তি, স্বদেশ মাহাত, সৌরভ দাস-রা ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আমাদের মুখ উজ্জ্বল করে চলেছে। ওরা বিদ্যালয়ের গর্ব! পরবর্তী পর্যায়ের সাফল্যের জন্য মেঘনাদকে শুভেচ্ছা জানাই।” উল্লেখ্য যে, গতকাল অর্থাৎ ২৯ মার্চ জেলার বার্ষিক অ্যাথলেটিক মিট (District Open Annual Athletic Meet 2024)-র উদ্বোধন হয়েছে শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। চলবে আগামীকাল অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত।

মেঘনাদের সাফল্য:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago