Special Article

Theme Song Medinipur: স্বাস্থ্যকর্তা সৌম্যশঙ্করের কণ্ঠে আশা দিদিদের জয়গান-ই তৃতীয় ঢেউয়ের ‘থিম সং’

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, মণিরাজ ঘোষ, ১৮ জানুয়ারি: মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) এর গানই করোনার বিরুদ্ধে লড়াইয়ে জেলার ‘থিম সং’ (Theme Song)। আর, সেই গানজুড়ে ‘আশা দিদি’দেরই যেন জয়গান গাওয়া হয়েছে! আসলে, করোনা’র এই অপেক্ষাকৃত দুর্বল তৃতীয় ঢেউয়ে আশাদিদি-রাই এখন স্বাস্থ্য দপ্তরের সবথেকে বড় ভরসা। কারণ, হাসপাতালে রোগী কই! করোনা আক্রান্ত-রা তো সবাই (প্রায় ৯৯ শতাংশ) বাড়িতেই (নিভৃতবাসে বা আইসোলেশনে) আছেন। আর, স্বাভাবিকভাবে তাই বাড়ির পাশের আশা দিদি’টিই বড় ভরসা! তাইতো, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী গেয়ে উঠেছেন, “কোভিড পজিটিভ হলে নেইকো ভাবনা, হ্যালো ডাক্তারবাবু আর দিদিমণি আছে….উপসর্গহীন, মৃদু উপসর্গহীন হলে বাড়িতেই থেকো তোমরা বলি যে সকলে/ এলাকায় কোভিড পজিটিভ হলে আশাদিদি সত্বর যাবে সেথা চলে/ আশাদিদির মোবাইলে, ডাক্তারবাবুর কলে, টেলিমেডিসিন পরিষেবা মেলে!”

Dr. Saumyashankar Sarangi (CMOH, Nandigram HD)

হ্যাঁ, করোনা সচেতনতায় আবারও গান গাইলেন স্বাস্থ্যকর্তা সৌম্যশঙ্কর সারেঙ্গী। বর্তমানে, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী’র এই গান করোনা মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলার ‘থিম সং’ মনোনীত হয়েছে। ডাঃ সারেঙ্গী’র নিজের লেখা ও গাওয়া এই গানে বার্তা দেওয়া হয়েছে, “কোভিড পজিটিভ হলে নেইকো ভাবনা…আশা দিদি এসে গেছে নেইকো ভাবনা…কোভিড পজিটিভ হলে হ্যালো ডাক্তারবাবু আর দিদিমণি আছে।” প্রসঙ্গত, প্রথম ঢেউয়ের সময়ও, পশ্চিম মেদিনীপুর জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (১) থাকাকালীন করোনা’র বিরুদ্ধে লড়াইয়ে গান রচনা করেছিলেন (জুন, ২০২০) সৌম্যশঙ্কর। সেবার তিনি লিখেছিলেন, “করোনার সাথে এসো লড়ি সবাই।” সেই লড়াই যে এখনও থামেনি তা বলাই বাহুল্য! (শুনে নিন ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী’র সেই গান)

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

1 day ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

2 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

4 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago