Social Work

Humanity: মানবতার ধ্বজা উড়িয়ে বিশ্ব ক্যান্সার দিবসের আগেই নিজেদের চুল দান করলেন শালবনী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষিকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: আগামী ৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ক্যান্সার দিবস’ (World Cancer Day)। আর, এই বিশ্ব ক্যান্সার দিবসের প্রাক্কালে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেদিনীপুর শহরের বাসিন্দা, শালবনী হাইস্কুলের দুই শিক্ষিকা, যথাক্রমে- আল্পনা দেবনাথ বোস এবং সালমা খাতুন। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা আল্পনা দেবনাথ বোস জীববিজ্ঞানের শিক্ষিকা এবং মীরবাজারের বাসিন্দা সালমা খাতুন ইংরেজির শিক্ষিকা। ক্যান্সার আক্রান্ত রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন “মদত” ট্রাস্টের মাধ্যমে তাঁরা এই কাজটি করলেন। বুধবার গাইড লাইন মেনে নিজের চুল কেটে সেটাকে কুরিয়ার করে পাঠিয়ে দিলেন মদত ট্রাস্টের কাছে।

শিক্ষিকা সালমা খাতুন :

প্রসঙ্গত, যেসব ক্যানসার রোগীদের কেমোথেরাপির কারণে, মাথার চুল উঠে যায়, তাঁদের নকল চুলের প্রয়োজন হয়। দুই শিক্ষিকা ক্যান্সার রোগীদের সেই নকল চুল (বা, পরচুলার) এর জন্য, নিজেদের শখের ‘গোছাভরা’ চুলের সিংহভাগই কেটে বিনুনি করা অবস্থায় পাঠালেন “মদত”ট্রাস্টে। তাঁদের এই কাজে তাঁরা পাশে পেয়েছেন নিজেদের পরিবারকে। তাঁরা জানান, তাঁদের মাথার এই চুল যদি ক্যানসার আক্রান্তদের সাহায্যে আসে, তাহলে তাঁরা নিজেদের ধন্য মনে করবেন। আগামী দিনেও তাঁরা এভাবে মানুষের পাশে থাকতে চান। পাশাপাশি, তাঁরা অন্যদেরও একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্যা আল্পনা দেবনাথ বোস জানান, ক্যান্সার দিবসকে সামনে রেখে, তাঁর প্রিয় সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্রের দশম বর্ষ উদযাপন উপলক্ষ্যে তিনি তাঁর মাথার চুল দান করলেন। উল্লেখ্য যে, মাসকয়েক আগে এভাবেই মাথার চুল দান করেছিলেন আল্পনা দেবনাথ বোসের মেয়ে মনীষিতা বোস।

শিক্ষিকা আল্পনা দেবনাথ বোস :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago