Science and Technology

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে (ডেবরা কলেজে) অনুষ্ঠিত হলো ‘অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস।’ পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তরের সহযোগিতায় দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাকে নিয়ে (আঞ্চলিক বিভাগ-৩) এই অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস সফলভাবে অনুষ্ঠিত হলো ডেবরা কলেজে। দু’দিন ব্যাপী (২০ ও ২১ জানুয়ারি) অনুষ্ঠিত এই বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

বিজ্ঞান কংগ্রেসে:

বিজ্ঞাপন:

উদ্বোধনী বক মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস রাজ্যের বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার ঊপর গুরুত্ব আরোপ করেন। সেইসঙ্গেই ছাত্রছাত্রী ও গবেষকদের বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রূদ্র, আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কর, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা চন্দ্রদীপা ঘোষ প্রমুখ। স্মারক বক্তৃতায় ড. রুদ্র পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা তুলে ধরেন। অন্যদিকে, আইআইটি খড়্গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণার মাধ্যমে সামাজিক উন্নয়নের দিশা দেখান। বিজ্ঞানকে ব্যবহার করে কিভাবে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব তা পড়ুয়াদের সামনে তুলে ধরেন তিনি।

পাঁচটি জেলার কয়েকশ পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত এই বিজ্ঞান কংগ্রেস:

এই বিজ্ঞান কংগ্রেসে প্রায় ২৪০টি গবেষণা পত্র উপস্থাপিত হয়, যা ১২টি ভিন্ন ভিন্ন বিজ্ঞানবিষয়ের ওপর আলোচনা ও বিশ্লেষণের সুযোগ করে দেয়। কংগ্রেসে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৩৫০ জন। এই কংগ্রেস বিজ্ঞানচর্চা, গবেষণা ও মত বিনিময়ের এক প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়েছিল বলে জানান ডেবরা কলেজের অধ্যক্ষা ড. রূপা দাশগুপ্ত।

উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago