Salboni

Midnapore: নাচ করতে ভালোবাসতো, তাই বড় চুল রাখার ছিল শখ; জোর করে মা কাটিয়ে দেওয়ায় ‘নৃত্য দিবসে’র আগের দিনই অভিমানে না ফেরার দেশে পাড়ি ছোট্ট সোমার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল: আজ (২৯ এপ্রিল) আন্তর্জাতিক নৃত্য দিবস (World Dance Day)। আর, তার ঠিক আগের দিনই অভিমানে আত্মঘাতী ছোট্ট সোমা। সেও ভালোবাসতো নাচ করতে। তাই, বড় চুল রাখার শখ ছিল। মেয়ের অমতে মা জোর করে চুল কাটিয়ে দেয়। সেই অভিমানেই আত্মঘাতী হল পিতৃহারা দশ বছরের নাবালিকা! ঘটনা ঘিরে শোকের ছায়া পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সারসবেদিয়া গ্রামে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নাচের প্রতি ভালোবাসা থেকেই চুল রাখার শখ ছিল বছর দশেকের ছোট্ট সোমার। এই গরমে চুল কেটে ছোট করার পরামর্শ দেন বাড়ির লোক। তাতে রাজি না হওয়ায় মেয়ের অমতেই চুল কাটিয়ে দেন তার মা। আর, তাতেই রাগ করে অভিমানে শুক্রবার দুপুর নাগাদ নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় দশ বছরের নাবালিকা মেয়ে।

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল (প্রতীকী ছবি) :

মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকজন। এরপর, শুক্রবার বিকেলে বাড়ির সদস্যরা নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসকেরা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। পরে, শালবনী থানার পুলিশের তরফে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজ, শনিবার (২৯ এপ্রিল) বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর নাবালিকার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে শালবনী জুড়ে!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago