দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: ফের বড়সড় ডাকাতির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে! বাড়ির সঙ্গে লাগোয়া দোকানে মাস্ক-স্যানিটাইজার চাওয়ার নাম করে ঢুকে ব্যাপক লুটপাট ও ডাকাতি করল ৫ ডাকাতের দলটি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত বেনাপুর এলাকার। জানা গেছে, সোমবার রাত্রি দশটা পনেরো নাগাদ স্থানীয় ব্যবসায়ী সুবল দাসের বাড়ি লাগোয়া দোকানে প্রথমে দুই দুষ্কৃতী ঢুকে মাস্ক-স্যানিটাইজার চায়। এরপর, সুবল দাসের ছেলে যখন মাস্ক ও স্যানিটাইজার দিতে যায়, তখন জোর করে শাটার নামিয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়ে। পিছন থেকে আরও তিনজন এসে ঢুকে পড়ে তাদের বাড়িতে। এরপর বাড়ির ভিতরে ঢুকে মারধোর করে এবং হাত-পা বেঁধে দিয়ে নগদ প্রায় সাত লক্ষ টাকা এবং ১১ ভরি সোনা লুট করে নিয়ে যায় ডাকাতদল। ঘটনার জেরে সুবল দাস আর তার ছেলে আহত হয়।
মঙ্গলবার সকালে খড়্গপুর গ্রামীণ থানায় অভিযোগ জানাতে এসে ব্যবসায়ী সুবল দাস জানান, তাঁকে বন্দুকের বাট দিয়ে মারধর করে ডাকাতদল। পালানোর সময় বাড়িতে থাকা সিসিটিভির হার্ডডিস্কও তুলে নিয়ে চলে যায়। কাড়িয়ে নেওয়া হয় মোবাইল যার মধ্যে একটি মোবাইল মঙ্গলবার সকালে বেনাপুরের কাছে উদ্ধার হয়। অন্য একটি মোবাইলের সন্ধান চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। যদিও এই ঘটনার জেরে কার্যত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…