Recruitment

Primary TET: বহু প্রতীক্ষিত ‘প্রাইমারি টেট- ২০১৭’ এর ফল প্রকাশিত হল, পাশের হার মাত্র ৫ শতাংশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১০ জানুয়ারি: বহু প্রতীক্ষিত প্রাথমিক টেট- ২০১৭ (Primary Tet- 2017) এর ফল প্রকাশিত হল। সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট www.wbbpe.org এ এই ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে ‘কোয়ালিফায়েড’ (পাস) কিনা দেখে নিতে পারবেন। পাস করলে Qualified এবং পাস না করলে Not Qualified দেখাচ্ছে। তবে, কোনো নম্বর দেখা যাচ্ছে না বলে অনেক চাকরিপ্রার্থীই ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি :

প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন, গত ৩১ জানুয়ারি (২০২১) যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, তাতে মোট পরীক্ষার্থী ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন।‌ পাস করেছেন ৯ হাজার ৮৯৬ জন। সুতরাং পাসের হার মাত্র ৫.২১ শতাংশ। উল্লেখ্য যে, ইতিমধ্যে ২০১৪ প্রাইমারি টেটের নট ইনক্লুডেড প্রায় ৭-৮ হাজার চাকরিপ্রার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, ২০১৭ টেট পাস ৯৮৯৬ জন যোগ্যপ্রার্থীও লড়াইতে চলে এলেন শিক্ষক হওয়ার দৌড়ে। এবার, শুধু এটাই দেখার পরবর্তী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয় সেদিকেই!

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago