Recruitment

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের নম্বর সহ পূর্ণাঙ্গ তালিকা আগামীকাল দুপুর ১২ টায় প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৭ জুলাই: উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের নম্বর সহ পূর্ণাঙ্গ তালিকা আগামীকাল দুপুর ১২ টায় প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন (West Bengal Central School Service Commission)। আজ সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলো এস এস সি। প্রসঙ্গত, গত ২ রা জুলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে অর্থাৎ শুক্রবারের মধ্যে প্রত্যেক প্রার্থীর টেট ও অ্যাকাডেমিকের নম্বর সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশের প্রেক্ষিতেই এস এস সি জানিয়ে দিলো, আগামীকাল তারা নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে।

SSC র বিজ্ঞপ্তি :

উল্লেখ্য যে, গত ২১ শে জুন SSC কর্তৃপক্ষ যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছিল, তাতে কোনো প্রার্থীর নম্বর দেওয়া হয়নি। নানা রকম দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ জানিয়ে মামলা করেছিলেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। সেরকমই কয়েকটি মামলার শুনানিতে প্রথমে ওই তালিকার উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর, ২ রা জুলাইয়ের শুনানিতে তিনি স্থগিতাদেশ বজায় রাখেন এবং এস এস সি’কে প্রত্যেকের নম্বর সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দেন। যাতে প্রত্যেকেই তাঁদের সফল ও অসফল হওয়ার কারণ বুঝতে পারেন! শেষ পর্যন্ত এস এস সি কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পরবর্তী প্রক্রিয়া শুরু করতে চলেছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago