Recruitment

Recruitment: ঝাড়গ্রাম জেলায় একাধিক শূন্যপদে নিয়োগের সুযোগ! আবেদন করতে হবে ১৭ ফেব্রুয়ারির মধ্যে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৭ ফেব্রুয়ারি: কর্মপ্রার্থীদের জন্য কাজের সুযোগ এনে দিয়েছে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দফতর। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। মোট শূন্যপদ ১১টি। চুক্তির ভিত্তিতে কমিউনিটি হেলথ অ্যাসিট্যান্ট, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে নিয়োগ করা হবে। ২১ থেকে ৬২ বছর বয়সী প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। উল্লিখিত পদের জন্য ৫ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে।

ঝাড়গ্রাম জেলা প্রশাসনের ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি :

আগ্রহীদের ঝাড়গ্রামের প্রশাসনিক ওয়েবসাইটের (jhargram.gov.in) ‘রিক্রুটমেন্ট’ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। ওই বিজ্ঞপ্তি মোতাবেক অনলাইনে আবেদন পেশ করতে হবে। ১০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে। কমিউনিটি হেলথ অ্যাসিট্যান্ট পদে আবেদনকারীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তাঁদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি (জিএনএম) কিংবা অগজ়িলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফরি (এএনএম) কোর্স সম্পূর্ণ করতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

অন্যদিকে, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে হলে MBBS ডিগ্রি থাকতে হবে। তাঁদের গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিকস, মেডিসিন, পিডিয়াট্রিক্স, অপথালমোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। ৬২ বছর বা তার কম বয়সী প্রার্থীদের উল্লিখিত পদে নিয়োগ করা হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। অন্তত এক বছরের পেশাদার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে ২১ থেকে ৪০ বছর বয়সীদের আবেদন গ্রহণ করা হবে। ফিজিয়োথেরাপি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। উল্লিখিত পদে ইন্টারভিউ, লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago