Midnapore

Midnapore: মেদিনীপুর শহরের যুবকের দেহই উদ্ধার হয়েছিল খড়্গপুর গ্রামীণ এলাকায়! নেপথ্যে সেই ‘পরকীয়া’রই গন্ধ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের বেনাপুর সংলগ্ন রাই কিশোরী এলাকায় রাজ্য সড়কের পাশে জমি থেকে উদ্ধার হয় এক যুবকের গলার নলি কাটা, রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মৃতদেহ। ভারি পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল মুখ! ঘটনার তদন্ত শুরু করেছিল খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। অবশেষে সন্ধ্যা নাগাদ যুবকের নাম-পরিচয় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ! জানা যায়, মৃত যুবকের নাম টিঙ্কু প্রামানিক (৩৭)। বাড়ি মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকায়। পাটনাবাজার সংলগ্ন মির্জাবাজারের ওই যুবক পাথরের কাজ করতেন বলে জানা গেছে। আগে অবশ্য সোনার কারিগর ছিলেন। একটি বছর আটের কন্যাসন্তান আছে। কিছুদিন যাবৎ স্ত্রী, কন্যাকে নিয়ে খড়্গপুর গ্রামীণ থানা এলাকাতেই শ্বশুরবাড়িতে (স্ত্রী’র বাপের বাড়িতে) থাকছিলেন টিঙ্কু। মঙ্গলবার ভোরে কাজে বেরিয়ে খুন হন বলে অনুমান করা হচ্ছে!

এখান থেকেই উদ্ধার হয় দেহ:

এদিকে ওই যুবকের স্ত্রী মঙ্গলবার সকাল সকাল মেদিনীপুর শহরে নিজের শ্বশুরবাড়িতে পৌঁছে যান। তারপর খবর পেয়ে কান্নাকাটি শুরু করেন! প্রাথমিক অনুমান, এই খুনে স্ত্রী’র যোগ থাকতে পারে। স্ত্রী’র ‘পরকীয়া’র কারণে খুন হতে পারেন যুবক। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে রাজ্য সড়কের পাশে জমিতে বছর ৩৫-র এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই পুলিশকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। যুবকের নাম-পরিচয় সেই সময় উদ্ধার করতে পারেনি পুলিশ! তবে, পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়। অপরদিকে, প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, “ওই যুবককে খুন করা হয়েছে।” তার গলার নলি কাটা ছিল। একইসঙ্গে, খুনের পর ভারি পাথর দিয়ে মুখে আঘাত করা হয় বা মুখ থেঁতলে দেওয়া হয় বলেও দাবি। রক্তে ভেসে যায় ওই স্থানটি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে। অবশেষে মৃত যুবকের নাম পরিচয় উদ্ধার করে ঘটনা কিনারা করার পথে এগোচ্ছে পুলিশ।

এ প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, গত ১৯ জানুয়ারি (২০২৪) নারায়ণগড়ের বাখরাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন থেকে উদ্ধার হয়েছিল খড়্গপুর গ্রামীণের খাগড়া (অরুণ খাগড়া) গ্রামের যুবক সেখ হাসিবুল রহমানের (২৯) দ্বি-খণ্ডিত মৃতদেহ। রেল পুলিশ মাত্র তিন দিনের মধ্যে সেই ঘটনারও কিনারা করে। গ্রেপ্তার করা হয় যুবকের স্ত্রী মুক্তারা বিবি, তার প্রেমিক রিতেশ রানা এবং সনাতন পাতর নামে রিতেশের এক বন্ধুকে। ফের সেই খড়্গপুর গ্রামীণের ঘটনাতে, আবারও উঠে আসছে স্ত্রী ও প্রেমিকের যোগসাজশে যুবকের খুন হওয়ার তত্ত্বই! যদিও, এখনো পর্যন্ত এই বিষয়ে জেলা পুলিশের তরফে কোন বিবৃতি জারি করা হয়নি।

খুনের কিনারা করার পথে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago