Recruitment

SSC Upper Primary: উচ্চ প্রাথমিকেও OMR কারচুপি! হলফনামায় স্বীকার করে ১৪৬৩ জনকে মেধাতালিকা থেকে বাদ দিল SSC

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৭ মার্চ: অবশেষে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক (Upper Primary) নিয়োগ মামলায় হলফনামা বা affidavit আদালতে জমা করলো স্কুল সার্ভিস কমিশন। সোমবার বিকেলে এই হলফনামা জমা করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। জমা দেওয়া হলফনামায় স্কুল সার্ভিস কমিশনের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রেও করা হয়েছে ওএমআর (OMR) কারচুপি। অর্থাৎ প্রার্থীর প্রকৃত নম্বর এবং স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে থাকা নম্বরের মধ্যে বিস্তর গোলযোগ পাওয়া গেছে। মেধাতালিকা বা ইন্টারভিউতে ডাক পাওয়া এরকম ১৪৬৩ জনকে খুঁজে পেয়েছে স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউ দেওয়া ১৪,০৫২ জনের মধ্যে ১৪৬৩ জনকে মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। তবে, এই ১৪৬৩ জনেরই ওএমআর কারচুপি নয় বলে কমিশন সূত্রে জানা গেছে। প্রায় ৫৫৯ জনের ক্ষেত্রে ওএমআর কারচুপি এবং বাকিদের ক্ষেত্রে অন্যান্য সমস্যা বলে জানা গেছে।

আদালতে হলফনামা জমা দিলো স্কুল সার্ভিস কমিশন :

এই ১৪৬৩ জন ইন্টারভিউ দিলেও, চূড়ান্ত মেধাতালিকায় তাঁদের রাখা হয়নি বলে জানানো হয়েছে। জানানো হয়েছে, ১৪৬৩ জনকে বাদ দিয়ে ১২৫৮৯ জনের মেধা তালিকা (merit panel) করা হয়েছে। যদিও, শূন্য পদ ১৪ হাজার ৩৩৯। স্বাভাবিকভাবেই, অবশিষ্ট শূন্য পদে পুনরায় ইন্টারভিউ নেওয়ার দাবি উঠেছে বঞ্চিতদের পক্ষ থেকে। চলতি সপ্তাহেই বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে বঞ্চিত চাকরি প্রার্থীরা সেই আবেদন জানাবেন। অন্যদিকে, যাঁরা বাদ গেলেন, তাঁরাও চলতি সপ্তাহেই আদালতের শরণাপন্ন হতে চলেছেন। তাঁদের মধ্যে অনেকেরই দাবি, তাঁদের সমস্ত তথ্য ঠিক আছে। এমনকি, স্কুল সার্ভিস কমিশনের দেওয়া উচ্চ প্রাথমিকের রেজাল্টও আছে। তা সত্ত্বেও অন্যায় ভাবে তাঁদের বাদ দেওয়া হয়েছে বলে দাবি। ইতিমধ্যে, এই ধরনের ১৪৬৩ জন প্রার্থী স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া লিংকে ‘Not in the List’ দেখতে পেয়েছেন। বাকি ১২৫৮৯ জন‌ প্রার্থী সফলভাবে নিজেদের অনলাইন ফর্ম বা আবেদনপত্র ডাউনলোড করতে পেরেছেন। এই পরিস্থিতিতে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে কয়েক হাজার চাকরি প্রার্থী।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago